Homeহোমहोम / Health libraryস্বাস্থ্য লাইব্রেরিस्वास्थ्य लाइब्रेरी / Health adviceস্বাস্থ্য পরামর্শस्वास्थ्य सलाह /

লিথিয়াম: নুন, জল আর সুরক্ষার পরামর্শ

জল, নুন আর রোজকার অভ্যাসে লিথিয়ামের মাত্রা কীভাবে স্থির রাখবেন, কোন ব্যথার ওষুধ ও অন্য ওষুধ এড়াবেন, আর মাত্রা বেড়ে যাওয়ার সতর্কলক্ষণ।

By Dr. Subrata Naskar, MD · Consultant Neuropsychiatrist, Kolkataলিখেছেন ডাঃ সুব্রত নস্কর, MD · কনসালট্যান্ট নিউরোসাইকিয়াট্রিস্ট, কলকাতাलेखक: डॉ. सुब्रत नस्कर, MD · कंसल्टेंट न्यूरोसाइकियाट्रिस्ट, कोलकाता

This advice sheet is in Bengali.এই পরামর্শপত্রটি বাংলায়।यह सलाह-पत्र बांग्ला में है। Also available in:অন্য ভাষায়:अन्य भाषाओं में: English · हिंदी

লিথিয়াম খুব কার্যকর মুড স্টেবিলাইজার, কিন্তু শরীরে জল আর নুনের পরিমাণ বদলালে রক্তে এর মাত্রা বাড়তে বা কমতে পারে। মাত্রা বেশি হয়ে গেলে বিপজ্জনক হতে পারে। এই অভ্যাসগুলো মাত্রা স্থির রাখে।

মূল কথা

  • রোজ মোটামুটি একই পরিমাণ তরল খান, আর গরমে, ব্যায়ামের সময় বা জ্বর হলে বেশি খান।
  • নুন খাওয়ার পরিমাণ স্থির রাখুন। ডাক্তারকে না জিজ্ঞেস করে কম-নুনের ডায়েট বা হঠাৎ কড়া ডায়েট শুরু করবেন না।
  • ডাক্তার রাজি না হলে আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক বা ন্যাপ্রোক্সেনের মতো ব্যথার ওষুধ খাবেন না। সাধারণত প্যারাসিটামল নিরাপদ বিকল্প।
  • ডাক্তার যখন বলবেন লিথিয়ামের রক্তপরীক্ষা করান। সাধারণত শেষ ডোজের প্রায় ১২ ঘণ্টা পরে রক্ত নেওয়া হয়।
  • নিচে দেওয়া মাত্রা বেশি হওয়ার সতর্কলক্ষণগুলো জেনে রাখুন।

রোজকার টিপস

  • রোজ একই সময়ে লিথিয়াম খান। রক্তপরীক্ষার দিনে কখন ডোজ খাবেন, ডাক্তারের নির্দেশ মানুন।
  • তেষ্টা আর বেশি প্রস্রাব সাধারণ। মিষ্টি পানীয় নয়, জল খান।
  • চা, কফি বা কোলার পরিমাণ হঠাৎ অনেকটা বাড়াবেন বা কমাবেন না।
  • মদ এড়িয়ে চলুন, বা খুব সামান্য রাখুন। মদে শরীর থেকে জল বেরিয়ে যায়।
  • গরমকালে সঙ্গে জল রাখুন, অনেকক্ষণ রোদে থাকবেন না।
  • বমি, পাতলা পায়খানা বা জ্বর হলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন: রক্তপরীক্ষা বা ডোজ বদলের দরকার হতে পারে। ততক্ষণ অল্প অল্প করে ORS খান।
  • যে ডাক্তারের কাছেই যান, বলুন যে লিথিয়াম খান। কিছু প্রেশারের ওষুধ (যেমন র‍্যামিপ্রিল, এনালাপ্রিল, টেলমিসারটান, লোসারটান) আর প্রস্রাবের ওষুধ (ডাইইউরেটিক) মাত্রা বাড়াতে পারে।
  • সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে আগে ডাক্তারের সঙ্গে কথা বলুন। হঠাৎ লিথিয়াম বন্ধ করবেন না।
  • নিয়মিত পরীক্ষায় লিথিয়ামের মাত্রা, কিডনি আর থাইরয়েড দেখা হয়, স্থিতিশীল হওয়ার পর সাধারণত কয়েক মাস অন্তর।

লিথিয়াম বেশি হওয়ার সতর্কলক্ষণ

  • সেদিনই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যদি হাত কাঁপা বাড়ে, পাতলা পায়খানা, বমি-বমি ভাব বা অস্বাভাবিক ক্লান্তি হয়।
  • আর কোনো ডোজ খাবেন না, হাসপাতালে যান বা ১০৮ বা ১১২-তে ফোন করুন, যদি বারবার বমি বা পাতলা পায়খানা, খুব কাঁপুনি, টলমল করে হাঁটা, জড়ানো কথা, পেশি লাফানো, ঝাপসা দেখা, ঝিমুনি বা বিভ্রান্তি হয়। ওষুধের স্ট্রিপ সঙ্গে নিয়ে যান।
How to bookকীভাবে বুক করবেনकैसे बुक करें Chamber visit: call 91638 15795. Video consultation: book online and choose your time.চেম্বারে দেখাতে: ৯১৬৩৮ ১৫৭৯৫-এ ফোন করুন। ভিডিও পরামর্শ: অনলাইনে বুক করে নিজের সময় বেছে নিন।चेंबर में दिखाने के लिए: 91638 15795 पर कॉल करें। वीडियो परामर्श: ऑनलाइन बुक करें और अपना समय चुनें। Callফোন করুনकॉल करेंBook video consultationভিডিও পরামর্শ বুক করুনवीडियो परामर्श बुक करें

General advice from Dr. Subrata Naskar. It does not replace your own doctor’s instructions; if your doctor has advised something different for you, follow your doctor. In an emergency, call 108 or 112.ডাঃ সুব্রত নস্করের সাধারণ পরামর্শ। এটি আপনার নিজের চিকিৎসকের নির্দেশের বিকল্প নয়; আপনার ডাক্তার আপনাকে অন্যরকম কিছু বলে থাকলে তাঁর কথাই মেনে চলুন। জরুরি অবস্থায় ১০৮ বা ১১২-তে ফোন করুন।डॉ. सुब्रत नस्कर की सामान्य सलाह। यह आपके अपने डॉक्टर के निर्देशों का विकल्प नहीं है; अगर आपके डॉक्टर ने आपको कुछ अलग बताया है, तो उन्हीं की बात मानें। आपात स्थिति में 108 या 112 पर कॉल करें।

WhatsApp to bookহোয়াটসঅ্যাপে বুকিংव्हाट्सऐप पर बुकिंग